সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনকে ক্রীড়া সামগ্রী দিল আফসানা আরিফ ফাউন্ডেশন। বাবুগঞ্জে মাদ্রাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার ৬২টি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ বরিশালের চৌমাথায় বিসিসির উচ্ছেদ অভিযান, রাস্তা দখলমুক্ত করতে হকারদের বিরুদ্ধে ব্যবস্থা রহমতপুরে ৭ নম্বর ওয়ার্ডে পুনরায় সদস্য পদে লড়তে চান শাহীন হোসেন ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু মাহতাব ​রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস, এমপি রফিকুল ইসলামের পরিদর্শন বাবুগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে দুইজনের ২০ দিনের কারাদণ্ড ভাণ্ডারিয়ায় ভেজাল ডিটারজেন্টবিরোধী অভিযান: দুই পিকআপসহ ৬ জন আটক, ৩০ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জে মাদ্রাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষিকা রেহেনা বেগম নিহতের ঘটনায় বাসচালক মাহফুজুর রহমান ওরফে রাজুকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-৮। গতকাল শনিবার ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১১ অক্টোবর) এসআরবি-৮ বরিশালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জের রাকুদিয়া দাখিল মাদ্রাসার সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন ওই মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম। এ সময় বরিশালমুখী আহনাফ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রেহেনা বেগমের ছোট ভাই মামুনুর রশীদ খান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেন। ১৭ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় মামলাটি করা হয়।

এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর সদর ও সিপিএসসি কোম্পানির একটি যৌথ দল বাসচালকের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহফুজুর রহমান পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাজীবাড়ী মৈশানী এলাকার বাসিন্দা। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে মাদ্রাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

বাবুগঞ্জে মাদ্রাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬