সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনকে ক্রীড়া সামগ্রী দিল আফসানা আরিফ ফাউন্ডেশন। বাবুগঞ্জে মাদ্রাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার ৬২টি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ বরিশালের চৌমাথায় বিসিসির উচ্ছেদ অভিযান, রাস্তা দখলমুক্ত করতে হকারদের বিরুদ্ধে ব্যবস্থা রহমতপুরে ৭ নম্বর ওয়ার্ডে পুনরায় সদস্য পদে লড়তে চান শাহীন হোসেন ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু মাহতাব ​রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস, এমপি রফিকুল ইসলামের পরিদর্শন বাবুগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে দুইজনের ২০ দিনের কারাদণ্ড ভাণ্ডারিয়ায় ভেজাল ডিটারজেন্টবিরোধী অভিযান: দুই পিকআপসহ ৬ জন আটক, ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মাসুদ পারভেজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম শাহরিয়ার। জেলা প্রশাসক লুৎফুন নাহার তার বক্তব্যে বলেন, “জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চুয়াডাঙ্গাকে একটি নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন মাদক ও অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছে।”
চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও নানা ধরনের চোরাচালান রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি ও পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬