ঘোড়াঘাটে পূজামণ্ডপে চালের ডিও ও উপকার ভুড়দেরবিদের মাঝে চেক বিতরণ করলেন মন্ত্রী জাহিদ হোসেন
ঘোড়াঘাটে পূজামণ্ডপে চালের ডিও ও উপকার ভুড়দেরবিদের মাঝে চেক বিতরণ করলেন মন্ত্রী জাহিদ হোসেন
- আপডেট সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলার ৩৬টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চালের ডিও (বরাদ্দপত্র) বিতরণ ও উপকারভুগিদের মাঝে বিশে
ষ চেক bubuবিতরণ করলেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
একই অনুষ্ঠানে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি এবং প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ করেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব চালের ডিও ও অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও এবং উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























