সংবাদ শিরোনাম ::
ভাণ্ডারিয়ায় ভেজাল ডিটারজেন্টবিরোধী অভিযান: দুই পিকআপসহ ৬ জন আটক, ৩০ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল খাদ্য ও ভোগ্যপণ্যের দুই কারখানায় অভিযান, ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে পূজামণ্ডপে চালের ডিও ও উপকার ভুড়দেরবিদের মাঝে চেক বিতরণ করলেন মন্ত্রী জাহিদ হোসেন জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় চার গ্রুপে বিজয়ী ১২ শিক্ষার্থী মাদারীপু‌রের কালকিনিতে ইয়াবাহ ৬ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ”বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর চুয়াডাঙ্গা”অনুষ্ঠিত কেদারপুরের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান রাইসুল ইসলাম রাসেল উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন সম্পাদক সেন্টু দর্শনা সীমান্তে পলাতক আসামী আটক ঘোড়াঘাটে ৪ জুয়ারি আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও জরিমানা ঘোড়াঘাট এলাকায় অভিযান প্রকাশ্যে জুয়া বন্ধে কঠোর বার্তা

ভাণ্ডারিয়ায় ভেজাল ডিটারজেন্টবিরোধী অভিযান: দুই পিকআপসহ ৬ জন আটক, ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরশহরে আজ ১০ অক্টোবর ২০২৬ ইং রোজ শনিবার দুপুর ২ ঘটিকার সকয় নকল ও ভেজাল ‘ফুল এক্সেল’ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুই পিকআপভর্তি ভেজাল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়। পাশাপাশি দুটি পিকআপ ভ্যানসহ সংশ্লিষ্ট চক্রের ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে চক্রের প্রধান হিসেবে উল্লেখিত নাসির উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ দুপুর ১২টার দিকে ভাণ্ডারিয়া পৌরশহরে এ বিশেষ অভিযান পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: হাসিবুল হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নামীদামি ব্র্যান্ডের আদলে ‘ফুল এক্সেল’ লেবেল ব্যবহার করে নকল ও ভেজাল ডিটারজেন্ট পাউডার বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই পিকআপভর্তি এসব পণ্য জব্দ করা হয়।

এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ দুটি আটক করা হয় এবং চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।
এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গাজীপুরা গ্রামের মৃত ইউসুফ বিশ্বাসের ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: হাসিবুল হাসান বলেন, ভুয়া লেবেল ব্যবহার করে অবৈধ পণ্য বিক্রির মাধ্যমে কেউ যেন সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। নকল ও ভেজাল পণ্যের কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান।
জনস্বার্থে বার্তা: নকল ও ভেজাল পণ্য সম্পর্কে তথ্য পেলে সংশ্লিষ্ট প্রশাসনকে জানান এবং পণ্য কেনার আগে মোড়ক, লেবেল ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য যাচাই করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাণ্ডারিয়ায় ভেজাল ডিটারজেন্টবিরোধী অভিযান: দুই পিকআপসহ ৬ জন আটক, ৩০ হাজার টাকা জরিমানা

ভাণ্ডারিয়ায় ভেজাল ডিটারজেন্টবিরোধী অভিযান: দুই পিকআপসহ ৬ জন আটক, ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬