সংবাদ শিরোনাম ::
দর্শনা সীমান্তে পলাতক আসামী আটক
দর্শনা সীমান্তে পলাতক আসামী আটক
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশত্যাগ কালে নিষেধাজ্ঞাপ্রাপ্ত এক বাংলাদেশি নাগরিককে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।
শুক্রবার পৌনে ১ টায় দর্শনা ইমিগ্রেশন পুলিশ কুষ্টিয়ার যুগিয়া দরগাপাড়ার আনসার শেখের ছেলে মোঃ মাহবুব আলম(৪৯) পাসপোর্ট নম্বর- A00867193, ভিসা নং- VN3741221 ( ভ্রমণ ভিসা), ভারত গমনের উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হন। এসময় পুলিশ তাকে আটক করে।পুলিশ জানায়,তার বিরুদ্ধে
কুষ্টিয়া সদর থানার মামলা নম্বর-১২/২১৪ তারিখ-১৫/০৮/২০২৪ ইং ধারা- ১৪৩/১৪৭/১৪৯/৩০২/১১৪/৩৪ পেনাল কোড মামলা আছে। পরে তাকে
দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স দ্রুত দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হয়ে মোঃ মাহবুব আলম কে গ্রেফতার করে দর্শনা থানায় নিয়ে যায়।
























