সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপন কারাগারে ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা ঘোড়াঘাটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হা ডু ডু খেলা বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় মটরসাইকেল চালক কলেজ প্রভাষকের মৃত্যু ভান্ডারিয়ায় ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করে ভোটার হওয়ার চেষ্টা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর ঘোড়াঘাটে এক দিনের ৩৬ তম প্রবীণ দিবস পালিত ঘোড়াঘাটে ফুটবল মাঠ পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ও যুব ক্রীড়া মন্ত্রী

বরগুনার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনায় কথিত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার কালবেলার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।

রবিবার (৪ অক্টোবর) বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করলে বিচারক জামিন শুনানির দিন মঙ্গলবার (৬ অক্টোবর) ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করে আসাদ সবুজের আইনজীবী এ্যাডভোকেট মতিন জানান, আদালতে রবিবার তার জামিনের জন্য আবেদন জানালে বিজ্ঞ বিচারক মঙ্গলবার ( ৬ অক্টোবর) শুনানির দিন ধার্য করেছেন। এ সময় আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে এডভোকেট মোস্তফা কাদের ও এডভোকেট বাবুল দাস সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান, সংগঠনের পক্ষ থেকে রবিবার সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক তার জামিন শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেছেন।

উল্লেখ্য গত ১ অক্টোবর রাতে সুভাষ ঘোষের দায়ের করা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ মামলায় আরো ১৩জন আসামি রয়েছে। এতে এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে ১কোটি টাকার চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। সাংবাদিক আসাদ সবুজ বরগুনার জনৈক সুভাষ ঘোষের দ্বারা সাড়ে তিন একর জমি জোরপূর্বক দখলের অভিযোগ অনুসন্ধান করতে যাওয়ায় মামলায় তাকে আসামি করা হয়। পুলিশের পক্ষ থেকে মামলাটি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দকে আশ্বস্ত করা হয়েছে।

এদিকে আসাদ সবুজকে গ্রেফতারের নামে অমানবিক জুলুম, পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পুলিশ সুপার কুদরত ই খুদা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরগুনার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর

বরগুনার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর

আপডেট সময় : ০৩:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬