সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপন কারাগারে ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা ঘোড়াঘাটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হা ডু ডু খেলা বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় মটরসাইকেল চালক কলেজ প্রভাষকের মৃত্যু ভান্ডারিয়ায় ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করে ভোটার হওয়ার চেষ্টা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর ঘোড়াঘাটে এক দিনের ৩৬ তম প্রবীণ দিবস পালিত ঘোড়াঘাটে ফুটবল মাঠ পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ও যুব ক্রীড়া মন্ত্রী

পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

0-3840x2160-0-0-{}-0-12#bokehtype:0#;ts:350828504998468;appts:1791093087418;qlty:1;;illum:2 scene:0 humanIn:7;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ
উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক পরিচালনা কমিটির পরিচিতি সভা, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেদারপুর ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষকরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা দুয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিল্টন, সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস মোল্লা, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইয়াসির আরাফাত ও ইউপি সদস্য মো. সালাম হোসেন।

বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইউনুচুর রহমান, কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মৃধা, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইয়াসির আরাফাত, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও যুবদল নেতা টিপু শরীফ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাজ্জল শরীফ, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম শরীফ ও কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির দুয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, কেদারপুরের সন্তান হিসেবে পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াকে তিনি সম্মানের পাশাপাশি বড় দায়িত্ব হিসেবে দেখছেন।

তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে শুধু শিক্ষকদের দায়িত্ব পালন যথেষ্ট নয়; অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

আপডেট সময় : ০৩:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬