সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৩ প্রাণ, আহত এক শিশুসহ ৬ পিরোজপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গাছ কাটার অভিযোগ ও প্রাণনাশের হুমকি। সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতিম্যাচ নদী বাঁচলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে – পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জমি বিরোধের জেরে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, প্রতিবাদ ভুক্তভোগীর বরিশালে পিকআপ থেকে বের হলো ৯০ কেজি গাঁজা বাসের সিট নিয়ে বিরোধ, বরিশাল-মাদারীপুরের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ মোরেলগঞ্জে ঘেরে বিষ! রাতের আঁধারে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নদী বাঁচলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে - পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নদী বাঁচলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে – পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদী বাঁচলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে। পর্যটন ও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণীয় স্থান ‘নোঙর রিভার ক্যাম্পের আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলনের সময় এসব কথা বলেন।
গতকাল শনিবার সকালে নোঙর রিভার ক্যাম্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তেঁতুলিয়ার পর্যটন শিল্পের বিকাশ এবং নদী ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে উপজেলা পরিষদ হলরুমে নোঙর রিডার আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ নোঙরের সভাপতি সুমন শামস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সহকারী কমিশন (ভুমি) এসএম আকাশ, নোঙর রিডার পঞ্চগড়ের আহবায়ক সাংবাদিক নেতা সরকার হায়দার।
এছাড়া স্থানীয় দলীয় নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও নোঙরের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশ এ কর্মসূচির মধ্য দিয়ে তেঁতুলিয়ার পর্যটন ও প্রাকৃতিক পরিবেশ কেন্দ্রিক কার্যক্রমে নতুন উদ্যোগের সূচনা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নদী বাঁচলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে - পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নদী বাঁচলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে – পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ১২:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬