সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৩ প্রাণ, আহত এক শিশুসহ ৬ পিরোজপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গাছ কাটার অভিযোগ ও প্রাণনাশের হুমকি। সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতিম্যাচ নদী বাঁচলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে – পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জমি বিরোধের জেরে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, প্রতিবাদ ভুক্তভোগীর বরিশালে পিকআপ থেকে বের হলো ৯০ কেজি গাঁজা বাসের সিট নিয়ে বিরোধ, বরিশাল-মাদারীপুরের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ মোরেলগঞ্জে ঘেরে বিষ! রাতের আঁধারে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মোরেলগঞ্জে ঘেরে বিষ! রাতের আঁধারে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট
  • আপডেট সময় : ০৬:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৬ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুল কাদের শিকদারের ছেলে ঘের মালিক মোঃ মোতালেব শিকদার (৫৫) এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, ১ অক্টোবর রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো একসময় ঘেরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন সকালে ঘেরে গিয়ে পানির ওপর অসংখ্য মাছ মৃত অবস্থায় ভাসতে দেখেন মালিক। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগকারীর সন্দেহ।
এ ঘটনায় রাহেলা বেগম, বাপ্পি চাপরাশী, হুমায়ন চাপরাশী ও নাজমা বেগমকে অভিযুক্ত করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘেরে বিষ প্রয়োগের প্রকৃত কারণ, মাছের মৃত্যুর রহস্য এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে ঘেরে বিষ! রাতের আঁধারে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মোরেলগঞ্জে ঘেরে বিষ! রাতের আঁধারে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আপডেট সময় : ০৬:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬