দর্শনা'র চন্ডিপুরে পুলিশকে হামলা করে হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়া আটক ৪
দর্শনা’র চন্ডিপুরে পুলিশকে হামলা করে হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়া আটক ৪
- আপডেট সময় : ০১:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার চন্ডিপুর পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়া হ্যান্ডকাপসহ এক আ.লীগ নেতা ইউপি সদস্যকে ছিনিয়ে পালিয়ে যেতে সহযোগীতার দায়ে পুলিশ ৬ জনকে আটক করেছে।
বুধবার রাতে ৯ টার দিকে দর্শনা থানার পুলিশ কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত উম্মাত আলীর ছেলে বাড়িতে অভিযান চালায়।এসময় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। তার বিরুদ্ধে একটি পুরোনো মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে দর্শনা থানার একটি দল চন্ডিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় সেখানে থাকা আসামির আত্মীয়-স্বজনরা থাকে নিয়ে যেতে বাধা
দিলে সেই সুযোগে ওই আসামি সেখান থেকে হ্যান্ডকাফসহ দৌড়ে পালিয়ে যান। এসময় পুলিশের দুই সদস্য আহত হন।
ঘটনার পর আ.লীগ নেতা আবু ছিদ্দিককে
আটক করার জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। এছাড়া ঘটনার সাথে জড়িত সন্দেহে নারীসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- চন্ডিপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সনজিতের স্ত্রী সোনালীকে আটক করেছে।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হন। অভিযান অব্যাহত রয়েছে।
দর্শনা থানার ওসি (তদন্ত) মো. মুখলেসুর রহমান বলেন, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।












