ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
- আপডেট সময় : ০১:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.9.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

ঝালকাঠি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় চত্বর পরিষ্কার করার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর বেলা ১১টায় ঝালকাঠি পৌর এলাকার কলেজ খেয়াঘাট ও পৌর মিনিপার্ক এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক যুব প্রধান অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। অভিযান চলাকালীন পৌর মিনিপার্কে আগত দর্শনার্থী, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানানো হয়। এছাড়া নিজ নিজ বাড়িঘর ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন,
“ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা একক কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এর জন্য আমাদের প্রত্যেককে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু ডেঙ্গু প্রতিরোধেই নয়, বরং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনেও অত্যন্ত জরুরি। নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের সচেতন করার মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। এ সময় তিনি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অভিযানে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবী মো. ফাতেহ ইসলাম রাফি (বাছেদ), আবির লস্কর, সাথীল হাওলাদার, ফারহান জামিল, হাফিজা আক্তার, বাহাউদ্দীন, নিলয়, হাসিবুর রহমান, শুভ্র হালদার শান্ত ও তকিসহ প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। স্বেচ্ছাসেবীরা কলেজ খেয়াঘাট ও পৌর মিনিপার্ক এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক লিফলেট ও বার্তা পৌঁছে দেন।




















