কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি।
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি।
- আপডেট সময় : ১২:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ পর্যন্ত সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে এক সুধী সমাবেশের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য এই ব্যস্ততম সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এটি সংস্কার হলে আমুয়া জিরো পয়েন্ট থেকে শিক্ষার্থীদের কলেজে আসা-যাওয়াসহ সর্বসাধারণের যাতায়াত অনেক সহজ ও সময়বান্ধব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতেই অগ্রাধিকার ভিত্তিতে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন, বিএনপি’র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এলাকার সার্বিক উন্নতি, দেশ ও জাতির মঙ্গল এবং সড়কের নির্মাণকাজ যেন সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হয়—সে প্রার্থনা জানিয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।






















