ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ নাতে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং ব্যবসায়ী সাইফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর ড. মামুন উর রশিদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম,অধ্যক্ষ ফরিদুল হক,শেখ নেয়ামুল করিম,ড. ফয়জুল হক,
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বরিশালের ঐতিহ্যবাহী ‘হেরার রশ্মি শিল্পীগোষ্ঠী’ ও ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ ঝালকাঠি জেলা শাখার শিল্পীবৃন্দ এক মনোজ্ঞ নাতে রাসূল পরিবেশন করেন।



















