সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

মোঃ মেহেদী হাসান কাঠালিয়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মধ্যরাতে (আনুমানিক রাত ২টার দিকে) পাথর বোঝাই একটি ভারি ট্রাক জরাজীর্ণ ব্রিজটির ওপর উঠলে অতিরিক্ত চাপের কারণে মুহূর্তের মধ্যেই ব্রিজের পাটাতন ডেবে যায়। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ।

ব্রিজটি ভেঙে পড়ার পর থেকে কাঠালিয়া-কৈখালী রুটে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীসহ ওই পথে যাতায়াতকারী হাজারও মানুষ মারাত্মক দুর্ভোগের মুখে পড়েছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তারা দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত উদ্ধারসহ ভেঙে যাওয়া ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

আপডেট সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬