পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৫:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

পিরোজপুরে জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে রতন কুমার খান(৩১) ও বিজন মজুমদার (২৯) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে
পিরোজপুরের কদমতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভৈরমপুর মিরুয়ারপুর গ্রামের জনৈক শাহজাহান মোল্লার বাড়ীর সামনে পিরোজপুর-গোপালগঞ্জ মহসড়কের ওপর
থেকে জেলা ডিবির ইন্সপেক্টর মোঃ মোস্তফা ও ইন্সপেক্টর শঙ্করের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এসময় রতন কুমার খানের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রতন কুমার খান পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নের ছোট জুজ খোলা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের নির্মল চন্দ্র খানের
ছেলে এবং আটককৃত তার সহযোগী
বিজন মজুমদার একই ইউনিয়নের ৩ নস্বর ওয়ার্ডের দক্ষিণ গাবতলা গ্রামের সুশীল মজুমদারের ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে আটককৃতদের ওই মামলার আসামী হিসেবে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে ডিবি সূত্রে জানা গেছে ।



















