সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

কাঠালিয়া (ঝালকাঠি)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা-পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মতিউর রহমান মোল্লা ওই গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাল সন্ধ্যায় পশ্চিম চেঁচরী গ্রামের মৃত সুলতান মোল্লার বাড়িতে বিপুল পরিমাণ মাদকের চালান হাতবদল ও বিক্রয়ের প্রস্তুতি চলছে—এমন একটি গোপন সংবাদ পায় কাঠালিয়া থানা-পুলিশ। খবর পাওয়া মাত্রই কাঠালিয়া থানার একটি চৌকস দল দ্রুত সেখানে পৌঁছায় এবং পুরো এলাকা ঘেরাও করে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা সটকে পড়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মতিউর রহমানকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা এবং ৩৯ পোটলা খুচরা বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতকৃত গাঁজা উদ্ধার করা হয়।
এলাকাবাসীর তথ্যমতে, গ্রেপ্তারকৃত মতিউর রহমান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। সন্ধ্যার এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঠালিয়া থানা-পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

আপডেট সময় : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬