সংবাদ শিরোনাম ::
​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিক শরীফ জানান, রাত আনুমানিক ২টার দিকে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল তাদের বাড়িতে প্রবেশ করে। প্রথমে বাড়িতে থাকা সিসি ক্যামেরাগুলো উল্টে দেওয়ার পর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে সিদ্দিক শরীফের ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে তাকে ও পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে রাখে ডাকাতরা। পরে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সিদ্দিক শরীফ বলেন, ডাকাতদের হাতে পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল। আকস্মিকভাবে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

এদিকে মধ্য রাকুদিয়া গ্রামের বসতবাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের নাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ জোড়ালোভাবে কাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা বাড়িতে প্রবেশ করেছে, তা উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

আপডেট সময় : ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬