সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

বাবুগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১

বাবুগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মো. কামাল সিকদার (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, কামাল সিকদারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কামাল সিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার কামাল সিকদার বরিশাল নগরের বিমানবন্দর থানার ক্ষুদ্রকাঠি এলাকার মো. মোক্তারের ছেলে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, কামাল সিকদারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১

বাবুগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০২:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬