ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

“দুর্বার তারুণ্য, দুর্নীতি রুখবেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন বিষয়ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), ঝালকাঠির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আমিনুল ইসলাম এবং ঝালকাঠির জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবু ছাঈদ।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ঝালকাঠির সভাপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন দুর্নীতির ধারণাগত বিষয়, দুর্নীতির বৈশ্বিক ও জাতীয় চিত্র, দুর্নীতির কারণে সৃষ্ট বিভিন্ন অন্তরায় এবং তা প্রতিরোধে তরুণ প্রজন্মের করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। বক্তারা সমাজ থেকে দুর্নীতি দূর করতে তরুণদের মধ্যে নৈতিক শিক্ষা ও সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।






















