তেঁতুলিয়ায় চোরাই মোটরসাইকেল সহ চোর আটক
তেঁতুলিয়ায় চোরাই মোটরসাইকেল সহ চোর আটক
- আপডেট সময় : ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া মডেল থানা ও পঞ্চগড় সদর থানা পুলিশের যৌথ অভিযানে চোরাই মোটরসাইকেল সহ চোর আটক করা হয়েছে। গত শনিবার বিকেলে পঞ্চগড় রেল স্টেশনে পাশে অবস্থিত মামা-ভাগিনা হোটেলের সামনে হইতে দুই চোর সহ চুরি হওয়া ১টি পুরাতন নীল ও কালো রংয়ের ১০০ সিসি DISCOVER মটরসাইকেলটি উদ্ধার করা হয়। চুরির ঘটনার সহিত জড়িত দুইজন চোর যথাক্রমে সদর ইউনিয়নের কোম্পানীজোত গ্রামের আব্দুল বাসেদ এর পুত্র মিলন পারভেজ (২২) ও একই ইউনিয়নের মাথাফাটা গ্রামের আজগর আলীর পুত্র ইয়াসিন আলী বিপুল (২১)। তাদের আটক করে তেঁতুলিয়া থানা হেফাজতে নেয়া হয়েছে।
জানাযায়, ২৯ আগষ্ট বিকাল অনুমান সাড়ে ৫ টার দিকে বুড়াবুড়ি ইউপির অন্তর্গত ভেরসা ব্রীজের পশ্চিমে মহাসড়কের পাশ হইতে ভজনপুর ইউনিয়নের ভেলুপাড়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র মোঃ বাবুল (৩৮) এর মোটরসাইকেলটি চুরি হয়। এসময় অনেক খোজাখুজি করেও না পেয়ে তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে চোরাই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ।
এ ঘটনায় তেতুলিয়া থানায় একটু চুরি মামলার দায়ের করা হয়।
এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান, বাদীর অভিযোগ পেয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় রেল স্টেশনের পাশেই দুই চোর সহ গাড়িটি উদ্ধার করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

























