সংবাদ শিরোনাম ::
মিটার নেই, অথচ গ্রাহকের নামে এসেছে ৬৯২ টাকার বিল ঘোড়াঘাটে ছদ্মবেশে মাদক পাচার ২২০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত বিজয়নগর ২৫০ বোতল স্কপ সিরাপসহ একজন গ্রেপ্তার, বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ জামায়াতের লং মার্চের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত বাবুগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালকে বিয়ে পণ্ড, ছেলের মামা ও মেয়ের মায়ের জরিমানা

ঘোড়াঘাটে ছদ্মবেশে মাদক পাচার ২২০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনমজুরের কাজ করতে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন কয়েকজন। সঙ্গে ছিল কাপড়চোপড়ের ব্যাগ। তবে সেই ব্যাগের ভেতরেই লুকিয়ে রাখা হয়েছিল মাদক হিসেবে ব্যবহৃত ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। গন্তব্যে পৌঁছানোর আগেই দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের তল্লাশিতে ধরা পড়েন চারজন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঘোড়াঘাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে শ্যামলি পরিবহনের একটি নৈশ কোচে তল্লাশি চালিয়ে এসব টাপেন্টাডল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর অফিসপাড়ার লালন মিয়া (২৫), কাফিরুল ইসলাম (২৩), সোহাগ বাবু (২০) ও হাসান আলী (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৈশ কোচে করে কয়েকজন মাদক পাচার করছেন বলে খবর পায় ঘোড়াঘাট থানা পুলিশ। পরে টিএনটি মোড় এলাকায় অবস্থান নিয়ে শ্যামলি পরিবহনের কোচটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে চারজনের বহন করা কাপড়চোপড়ের ব্যাগে পাওয়া যায় ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। পরে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ব্যাগগুলো নিজেদের বলে স্বীকার করেন তারা। একই সঙ্গে নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে এসব ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন বলেও প্রাথমিকভাবে স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যবহৃত চারটি ব্যাগও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ছদ্মবেশে মাদক পাচার ২২০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪

ঘোড়াঘাটে ছদ্মবেশে মাদক পাচার ২২০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৭:৪১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬