সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উজিরপুরে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের বাড়ি ও মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অবশেষে বিএম কলেজের মেধাবী ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সড়কের গর্ত সংস্কার করলেন ছাত্রনেতা আজিজুল হক। চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে দলীয় মেম্বর প্রার্থী নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় বহিস্কার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ রাজাপুরে বিষখালী নদীতে মোবাইল কোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে মতবিনিময় সভা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৬৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে বিএনপি নেতার হামলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাওছার হোসেন হাওলাদার স্থানীয় মন্নান ঘরামীর (৬৫) বসতঘরের পাশে গাছ লাগাতে গেলে তিনি বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাওছার হোসেন হাওলাদার মন্নান ঘরামীর ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

আহতের স্ত্রী রানু বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা কাওছার হোসেন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

আপডেট সময় : ০৭:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬