বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত
বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর সকাল ৮টায় বাবুগঞ্জ উপজেলা কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বরিশাল জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হোসাইন মৃধা, জেলা সদস্য মাস্টার মাহবুবুল হক মানিক।
শুরা অধিবেশনে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে শুরা সদস্যদের গোপন ভোটের মাধ্যমে আগামী সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে হাফেজ মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ, সহ সভাপতি হিসেবে মাওলানা নুরুদ্দীন খান, মাওলানা মুহাম্মাদ শামসুল হক ও মাস্টার আবদুস সালাম এবং সেক্রেটারী হিসেবে মাওলানা শফিকুল ইসলাম নির্বাচিত হন।
পরে তাদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।





















