সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে কচুয়ায় একই পরিবারের তিন খুনের রহস্য উদ্ঘাটন পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বের জেরে ট্রিপল মার্ডার, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে নতুন রেস্ট হাউজ ও ডাস্টবিন উদ্বোধন বিজয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিবির বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক তেঁতুলিয়ায় চোরাই মোটরসাইকেল সহ চোর আটক কাঠালিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব শুরু মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন ঝালকাঠিতে কচু গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে মারামারি, পুলিশ সুপারের কাছে অভিযোগ ও সালিশ নিয়ে বিতর্ক কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালকে বিয়ে পণ্ড, ছেলের মামা ও মেয়ের মায়ের জরিমানা

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা প্রশাসনের পদক্ষেপে একটি বাল্য বিবাহ পণ্ড হয়েছে। বিয়ের আসর বসার আগেই ভ্রাম্যমাণ আদালত হাজির হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেয়ের মা এবং ছেলের মামাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
শুক্রবার দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলমের নেতৃত্বে
উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর নতুনপাড়া গ্রামে এক বিয়ে বাড়ি অভিযান চালায়। এসময় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সকল আয়োজন প্রায় সম্পন্ন হয়েছিল।এসময় বিবাহ সম্পন্ন হওয়ার আগেই বাল্যবিবাহের আয়োজনটি পণ্ড করে দেওয়া হয়।
পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়। বাল্যবিবাহের আয়োজনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে মেয়ের মা এবং ছেলের মামাকে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় যে, মেয়ের বয়স পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত তারা আর কোনোভাবেই এই বিয়ের উদ্যোগ নেবেন না বা বাল্যবিবাহ দেবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালকে বিয়ে পণ্ড, ছেলের মামা ও মেয়ের মায়ের জরিমানা

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালকে বিয়ে পণ্ড, ছেলের মামা ও মেয়ের মায়ের জরিমানা

আপডেট সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬