ভান্ডারিয়া পৌরসভায় অবৈধভাবে বালু ফেলে ড্রেনেজ ব্যবস্থা অচল, জরিমানা ৫১ হাজার টাকা
ভান্ডারিয়া পৌরসভায় অবৈধভাবে বালু ফেলে ড্রেনেজ ব্যবস্থা অচল, জরিমানা ৫১ হাজার টাকা
- আপডেট সময় : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ পুকুর পার এলাকায় আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার অবৈধভাবে বালু ফেলে ড্রেনেজ ব্যবস্থা অচল করে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণের পরিস্থিতি সৃষ্টি করায় ৫১,০০০/- (একান্ন হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বালু ফেলার কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। এতে ড্রেনেজ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও সমস্যা দেখা দেয়।
ভান্ডারিয়া পৌরসভার পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার এর উপস্থিতিতে
বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দায়ীদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা করা হয়।
এ সময় পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান বলেন, রাস্তা, ড্রেন বা জনসাধারণের চলাচলের স্থানে অবৈধভাবে বালু, মাটি ও নির্মাণসামগ্রী ফেলে পরিবেশ এবং ড্রেনেজ ব্যবস্থার ক্ষতি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করলে ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পথচারীরা বলেন, জনসাধারণের ভোগান্তি নিরসনের জন্য এমন পদক্ষেপ খুবই প্রশংসার যোগ্য। বিগত ২০ বছরেও এমন ইউএনও পাইনি তারা। পথচারীদের দ্রুত চলাচলের ব্যবস্থা গ্রহন করার জন্য তারা ধন্যবাদ জানিয়েছে।

















