সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,, গ্রেপ্তার ১ পদ্মা সেতুর দুই পাশের রেলিং ভেঙে উল্টে গেল বাস নয় ভাই, নয় গৌরবের পরিচয়—সবাই উচ্চশিক্ষিত মোরেলগঞ্জের কামলায় শিক্ষায় আলোকিত এক পরিবার ঝালকাঠিতে নানা আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরু”—বরিশালে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বাবুগঞ্জে স্কুলের ডিজিটাল ল্যাব থেকে ১৭ ল্যাপটপ চুরি, ১০ দিনেও উদ্ধার হয়নি। সন্দেহের তীর নৈশ প্রহরীর দিকে সোনারগাঁও টেক্সটাইল শাখা ইমারত নির্মাণ শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন খুলনায় ডেঙ্গু-হামের ভয়াবহ থাবা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ ও হামে ১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৭৮ রোগী মানবিক সাংবাদিকতার এক উজ্জ্বল নাম—রাহাদ সুমন

বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
আজকের ক্রাইম নিউজ,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি অভিযানে ১১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে ৩ থেকে ৪ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় নৈদার চান দাশের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নৈদার চান দাশ (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নৈদার চান দাশ কাশিনগর এলাকার মৃত নীল কান্ত দাশ ও মৃত কাদু বালা দাশের ছেলে।

এর কয়েক ঘণ্টা পর সোমবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এসআই বাপন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজয়নগর-আউলিয়া বাজারগামী পাকা সড়কের পাশে শান্তামুড়া গ্রামগামী কাঁচা রাস্তার মাথা থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ বলেন, পৃথক দুই ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। প্রথম ঘটনায় থানার এফআইআর নং-৫০ ও জিআর নং-৩৪১ এবং দ্বিতীয় ঘটনায় এফআইআর নং-৫১ ও জিআর নং-৩৪২। দুটি মামলাই ৩১ আগস্ট দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,, গ্রেপ্তার ১

বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:১২:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬