সংবাদ শিরোনাম ::
বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক বাকেরগঞ্জে চিকিৎসককে মারধর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার মানবসেবায় অল্প সময়েই বাবুগঞ্জবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে হারুন মোল্লা ফাউন্ডেশন চিরঘুমে চলে গেলেন সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদকের বড় ভাই সাবেক শিক্ষক রফিকুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী ঘটতে পারে, জানাল রয়টার্স বরিশালে চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া বিএনপি নেতার পদ স্তগিত রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১

পদ্মা সেতুর দুই পাশের রেলিং ভেঙে উল্টে গেল বাস

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০২:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নিউ গ্রিন লাইন এক্সপ্রেস বাসটি সেতুর দুই পাশের রেলিং ভেঙে উল্টে পড়ে।

আহতরা হলেন- মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০), মো. লুৎফর (৬৩) , চুয়াডঙ্গার আলমডাঙ্গা থানার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার নুর ইসলাম (৪৬), রাশিদা (৪০), মাগুরার মহাম্মদপুর থানার ফাতেমা (৭), মাগুরা জেলার শ্রীপুর থানার সাইফ (২৩) ও ফরিদপুর জেলার মুধখালী উপজেলার আরাফাত (১৩)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, মাওয়ায় পদ্মা সেতুর ঢালে ঢাকামুখী নিউ গ্রিন লাইন এক্সপ্রেস বাস দুর্ঘটনায় পড়েছে। মাগুরা থেকে ঢাকাগামী বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি আরও জানান, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের সময়মতো উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। ঘটনার পর পদ্মা সেতুর ঢালে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পদ্মা সেতুর দুই পাশের রেলিং ভেঙে উল্টে গেল বাস

পদ্মা সেতুর দুই পাশের রেলিং ভেঙে উল্টে গেল বাস

আপডেট সময় : ০২:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬