সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,, গ্রেপ্তার ১ পদ্মা সেতুর দুই পাশের রেলিং ভেঙে উল্টে গেল বাস নয় ভাই, নয় গৌরবের পরিচয়—সবাই উচ্চশিক্ষিত মোরেলগঞ্জের কামলায় শিক্ষায় আলোকিত এক পরিবার ঝালকাঠিতে নানা আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরু”—বরিশালে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বাবুগঞ্জে স্কুলের ডিজিটাল ল্যাব থেকে ১৭ ল্যাপটপ চুরি, ১০ দিনেও উদ্ধার হয়নি। সন্দেহের তীর নৈশ প্রহরীর দিকে সোনারগাঁও টেক্সটাইল শাখা ইমারত নির্মাণ শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন খুলনায় ডেঙ্গু-হামের ভয়াবহ থাবা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ ও হামে ১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৭৮ রোগী মানবিক সাংবাদিকতার এক উজ্জ্বল নাম—রাহাদ সুমন

ঝালকাঠিতে নানা আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০২:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩১ আগস্ট সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও সাড়ম্বরে উদযাপিত হয়েছে নজরুল বর্ষের উদ্বোধন অনুষ্ঠান। এই উপলক্ষে জেলা প্রশাসন, ঝালকাঠি এবং উপজেলা প্রশাসন, ঝালকাঠি সদর-এর যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মহড়া কক্ষে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে সনদ প্রদান করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. বায়জীদ ইবনে আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন এবং ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে নতুন প্রজন্মের মাঝে কবির বিদ্রোহী ও অসামপ্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে নানা আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে নানা আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬