সোনারগাঁও টেক্সটাইল শাখা ইমারত নির্মাণ শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সোনারগাঁও টেক্সটাইল শাখা ইমারত নির্মাণ শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি:
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (গভ: রেজি: নং ২২০৯) এর অন্তর্ভুক্ত বরিশালের রূপাতলী লালা দীঘির পাড়স্থ সোনারগাঁও টেক্সটাইল শাখার কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের পরিচিতি সভার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সভাপতি জনাব মোঃ সেকান্দর সিকদার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব এ. কে এম আশরাফুল হক সোয়েব।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এড. এ কে আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শ্রমিক দল নেতা জনাব সাইদুর রহমান চুন্নু। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সিকদার ও রেদোয়ান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। পরে উপদেষ্টা মণ্ডলী ও বিভিন্ন শাখা কমিটির সদস্যদের ফুলের তোরার মাধ্যমে শুভেচ্ছা জানান। পরে দূর্ঘটনায় নিহিত এক শ্রমিকের শ্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মুল্য, নিরাপদ কর্মস্থল এর বাস্তবায়ন করা নিয়ে আলোচনা করেন। এছাড়া দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে সোনারগাঁও টেক্সটাইল শাখার ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন—
১। সভাপতি: মোঃ মোতালেব হাওলাদার
২। সহ-সভাপতি: মোঃ হেমায়েত হাওলাদার
৩। সহ-সভাপতি: মোঃ জসীমউদ্দিন হাওলাদার
৪। সাধারণ সম্পাদক: মোঃ মজিবুর রহমান
৫। সহ-সাধারণ সম্পাদক: মোঃ নান্টু হাওলাদার
৬। সহ-সাধারণ সম্পাদক: মোঃ মাসুম ফরাজী
৭। সাংগঠনিক সম্পাদক: মোঃ আক্তারুজ্জামান ওয়াসিম
৮। প্রচার সম্পাদক: মোঃ খলিলুর রহমান
৯। দপ্তর সম্পাদক: মোঃ রিপন
১০। শ্রম কল্যাণ সম্পাদক: মোঃ রিপন হাওলাদার
১১। ক্রীড়া সম্পাদক: মোঃ মিন্টু
১২। কোষাধ্যক্ষ: মোঃ সালাম সরদার
১৩। কার্যনির্বাহী সদস্য ১: মোঃ আজিম খান
১৪। কার্যনির্বাহী সদস্য ২: মোঃ আইউব আলী হাওলাদার
১৫। কার্যনির্বাহী সদস্য ৩: মোঃ মাসুম
১৬। কার্যনির্বাহী সদস্য ৪: মোঃ বাপ্পি হাওলাদার
১৭। কার্যনির্বাহী সদস্য ৫: মোঃ নুর মোহাম্মদ
১৮। কার্যনির্বাহী সদস্য ৬: মোঃ সিদ্দিকুর রহমান
১৯। কার্যনির্বাহী সদস্য ৭: মোঃ শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





















