ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থকভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। এই উপলক্ষকে সামনে রেখে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রহণ করা নানা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নির্ধারিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেনঅধ্যাপক এস এম এজাজ হাসান (সভাপতি, উপজেলা বিএনপি)
মো. খোকন মল্লিক (সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি),অ্যাডভোকেট নাসিমুল হাসান (সভাপতি, পৌর বিএনপি),শামীম তালুকদার (আহ্বায়ক, জেলা যুবদল),অ্যাডভোকেট আনিসুর রহমান (সদস্য সচিব, জেলা যুবদল),মো. বাচ্চু হাসান খান (সভাপতি, তাঁতী দল),মো. টিপু সুলতান (সভাপতি, জেলা শ্রমিক দল)
মামুন অর রশিদ (সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক দল),সৈয়দ আলী হাসান (আহ্বায়ক, ছাত্রদল) সহ বিভিন্ন ইউনিটের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর ঝালকাঠিতে যেসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,পবিত্র কোরআনখানি,বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা,আলোচনা সভাকাঙালি ভোজ ও দোয়া মাহফিল।সভা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত সব কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।


















