সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

ডাসার উপজেলা বিএনপি নেতা সালাম খান সরকারি গাছ কাটতে গিয়ে অবরুদ্ধ

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃ
  • আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাত্রী সাউনী করার বরাত দিয়ে সড়কের গাছ কাটার অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাসার উপজেলা বিএনপি নেতা সালাম খানকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। আজ বুধবার সকালে কালকিনি-সাহেবরামপুর সড়কের সিডি খাঁন ইউনিয়নের মোক্তারহাট নামক স্থানে ওই নেতাকে অবরুদ্ধ করে রাখা হয়। তবে সরকারি অনুমোদন নিয়ে ওই নেতা গাছ কাটছেন বলে দাবি করলেও তিনি কোন কাগজ দেখাতে পারেন নাই। এক পর্যায় বিক্ষুব্ধ জনতাদের কাছে সরকারি অনুমোদনের কাগজ দেখানোর কথা বললে জনতা তাকে ছেরে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি-সাহেবরামপুর সড়কের সিডি খাঁন ইউনিয়নের মোক্তারহাট নামক স্থানে সড়কের পাসে থাকা গাছ কাটা শুরু করেন স্থানীয় গাছ ব্যবসায়ী মোকলেছ মোল্লা। পরে স্থানীয় লোকজন তাকে বাধা প্রদান করলেন তিনি জানান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাসার উপজেলা বিএনপি নেতা সালাম খানের কাছ থেকে ওই গাছ ৩৫ হাজার টাকায় ক্রয় করেন। খবর পেয়ে ঘটনা স্থলে সালাম খান উপস্থিত হলে সরকারি গাছ বিক্রি করায় স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে রাখেন। তবে সরকারি অনুমোদন নিয়ে ওই নেতা গাছ কাটা হচ্ছে বলে দাবি করলেও তিনি কোন কাগজ দেখাতে পারেন নাই। এক পর্যায় বিক্ষুব্ধ জনতাদের কাছে সরকারি অনুমোদনের কাগজ দেখানোর কথা বললে জনতা তাকে ছেরে দেন।
স্থানীয় আকবার শিকদার, ফরিদ শিকদার ও জুয়েল চৌকিদারসহ বেশ কয়েকজন বিক্ষুব্ধ জনতা জানান, বিএনপি নেতা সালাম খান সরকারি গাছ বিক্রি করায় তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে সরকারি অনুমোদনের কাগজ দেখাবেন বলে আমরা তাকে ছেড়ে দিয়েছি।
গাছ ক্রেতা মোকলেছ মোল্লা জানান, বিএনপি নেতা সালাম খানের কাছ তিনি ৩৫ হাজার টাকায় ওই গাছ ক্রয় করছেন। তাই তিনি ওই গাছ কাটতেছে।
অভিযুক্ত সালাম খান বলেন, যাত্রী ছাউনি হবে তাই তিনি ওই গাছ বিক্রি করেছেন। তবে তার কাছে সরকারি অনুমোদন আছে বলে দাবি করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন জানান, সরকারি গাছ কাটার বিষয়ে খবর পেয়ে তিনি গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে আগামীকালের মধ্যে গাছ কাটার অনুমোদনের কগজ না দেখাতে পারলে তার বিরুদ্ধে মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাসার উপজেলা বিএনপি নেতা সালাম খান সরকারি গাছ কাটতে গিয়ে অবরুদ্ধ

ডাসার উপজেলা বিএনপি নেতা সালাম খান সরকারি গাছ কাটতে গিয়ে অবরুদ্ধ

আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬