সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর নির্দেশনা বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ ঝালকাঠিতে জেলা পর্যায়ের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত দামুড়হুদায় দু’টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ চালকের মৃত্যু আহত ৩ বানারীপাড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অ্যানেস্থেসিওলজিস্ট ছাড়াই ঝুঁকিপূর্ণ অপারেশন: রোগীর জীবন নিয়ে ছিনিমিনি মর্নিং পোস্ট-এর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রবিউল ইসলাম শান্ত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় তেঁতুলিয়ায় ডিবির অভিযানে ১শ পিজ ইয়াবা সহ কারবারি আটক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর উচ্ছেদের অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে মামলা।

মর্নিং পোস্ট-এর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রবিউল ইসলাম শান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল প্রতিনিধি:
অনলাইন নিউজ পোর্টাল ‘মর্নিং পোস্ট’-এর বরিশাল জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক রবিউল ইসলাম শান্ত। দীর্ঘ ১৩ বছর ধরে তিনি বরিশালে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন।

রবিউল ইসলাম শান্ত ২০১৩ সালে ‘সাপ্তাহিক আমাদের চন্দ্রদীপ’ পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর তিনি জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘বিজয়ের বাংলাদেশ’ পত্রিকায় সুনামের সাথে কাজ করেন। মর্নিং পোস্ট-এ যোগদানের পূর্বে তিনি জাতীয় ‘দৈনিক সবুজ বিপ্লব’ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতা পেশার প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি ব্যাংকের চাকরি ছেড়ে এই পেশাকেই নিজের স্থায়ী ক্যারিয়ার হিসেবে বেছে নেন।

পেশাগত জীবনের পাশাপাশি তাঁর শিক্ষাগত ও সামাজিক অবদানও প্রশংসনীয়। তিনি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে ইংরেজি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বিএম কলেজে অধ্যয়নকালে তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ‘বিএম কলেজ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব’ প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ বিএম কলেজ শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২২ সালে বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।

নতুন এই দায়িত্বে তাঁর উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় সাংবাদিক মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মর্নিং পোস্ট-এর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রবিউল ইসলাম শান্ত

মর্নিং পোস্ট-এর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রবিউল ইসলাম শান্ত

আপডেট সময় : ০৬:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬