সংবাদ শিরোনাম ::
নবাগত পুলিশ সুপার হিসেবে ঝালকাঠিতে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করলেন মেরিন সুলতানা ​ঝালকাঠির রাজাপুরে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা ​ ঝালকাঠিতে রোহিঙ্গা সন্দেহে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে আসা ২ নারী আটক বইকে নিজের পরম বন্ধু বানিয়ে নাও: কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘যুব শান্তি মেলা বাবুগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ, চিকিৎসার জন্য সাহায্য চান তার মা স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু উজিরপুরে সড়কের পাইলিংয়ে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি! বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭

বইকে নিজের পরম বন্ধু বানিয়ে নাও: কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৬:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা পরিষদ, পৌরসভা ও সব উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে খুদে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জাগ্রত করতে প্রধান অতিথি ড. এস এম জিয়াউদ্দিন হায়দার নিজের জীবনের নানা সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,
“তোমরা বড় স্বপ্ন দেখো। তোমাদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিজ্ঞানী, যারা একদিন পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির মতো বড় বড় প্রযুক্তি উদ্ভাবন করবে। তোমরাই হবে এই দেশের ভবিষ্যৎ ত্রাণকর্তা। মনে রাখবে, স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না।”
নিজের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসার উদাহরণ টেনে তিনি আরও বলেন, “ঝালকাঠির মতো মফস্বল শহর থেকে আমরা কতদূর যেতে পারব—এমন সংশয় অনেকের মনে থাকতে পারে। আমিও তোমাদের মতোই একটি প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করেছি। আজ আমি বিশ্বব্যাপী কাজ করেছি, বিশ্বের ৬২টি দেশ ঘুরেছি। আমি পারলে, তোমরাও অবশ্যই পারবে।”

শিক্ষার্থীদের জীবন গড়ার নানা পরামর্শ দিয়ে তিনি বড় হওয়ার তিনটি মূলমন্ত্র তুলে ধরেন:
বইয়ের পাতার বাইরেও প্রকৃতির রহস্য উন্মোচন করতে হবে—পাখি কেন ওড়ে বা নদী কেন বয়ে চলে, এসব প্রশ্নের উত্তর নিজেদের খুঁজে বের করতে হবে।
ভুল করতে কখনো ভয় পাওয়া যাবে না। একটি শিশু যেভাবে বারবার আছাড় খেয়ে হাঁটতে শেখে, জীবনটাও ঠিক তেমন। প্রথমবার সফল না হলে হাল ছাড়া যাবে না।একা সফল হওয়ার চেয়ে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আনন্দ অনেক বেশি। সমাজের পিছিয়ে পড়া বন্ধুদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অন্যায়ের কাছে মাথা নত না করে সবসময় বিনয়ী থাকতে হবে।

এর আগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে সেমিনারে আলোচনা হয়। আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন,সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর,জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

এ সময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, জেলা শিক্ষা অফিসার (অ.দা.) আবু সাঈদ, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বইকে নিজের পরম বন্ধু বানিয়ে নাও: কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

বইকে নিজের পরম বন্ধু বানিয়ে নাও: কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

আপডেট সময় : ০৬:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬