সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

ভারতে ৩ বন্ধুর চিকিৎসায় যেয়ে দু'বন্ধুর মৃত্যু,মরদেহ নিয়ে ফিরলো অপর বন্ধু

ভারতে ৩ বন্ধুর চিকিৎসায় যেয়ে দু’বন্ধুর মৃত্যু,মরদেহ নিয়ে ফিরলো অপর বন্ধু

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দর্শনা সীমান্ত দিয়ে তিন বন্ধু ভারতে চিকিৎসা নিতে যেয়ে চিকিৎসাধীন অবস্থায়
২৪ ঘন্টার ব্যবধানে গাজীপুরের দুই বন্ধু মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাদের মরদেহ গ্রহণ করে দেশে ফিরিয়ে আনলেন ভারতে থাকা আরেক বন্ধু।
সোমবার রাত সাড়ে ৮ টায় দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ দুটি প্রথমে দর্শনার জয়নগর আনা হয়।
দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের এসআই মো. তারিখ জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়ার মো. হাবিবুর রহমান (৫৮) ও কালীগঞ্জের কাপাসিয়ার বিল্লাল মাঝি (৫০) ১৫ জুন উন্নত চিকিৎসার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান। পরে তারা কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বিল্লাল মাঝি গত ৯ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পরদিন ১০ আগস্ট রাত ৭টা ৪৭ মিনিটে মারা যান মো. হাবিবুর রহমান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান স্ট্রোকজনিত জটিলতায় এবং বিল্লাল মাঝি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।দুই জনের মৃত্যুর পর ভারতে প্রয়োজনীয় ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে তাদের বন্ধু মো. আবু নাহিদ (৪৫) মরদেহ দুটি গ্রহণ করে বাংলাদেশে নিয়ে আসেন। ১৬ আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিল্লাল মাঝির মরদেহ এবং ৭টা ৩০ মিনিটে হাবিবুর রহমানের মরদেহ দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পৌছায়। পরে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশ বিজিবির সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের এসআই মো. তারিখ জানান দুইজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতে ৩ বন্ধুর চিকিৎসায় যেয়ে দু'বন্ধুর মৃত্যু,মরদেহ নিয়ে ফিরলো অপর বন্ধু

ভারতে ৩ বন্ধুর চিকিৎসায় যেয়ে দু’বন্ধুর মৃত্যু,মরদেহ নিয়ে ফিরলো অপর বন্ধু

আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬