সংবাদ শিরোনাম ::
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে মাদক সেবনের আখড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের হাইজ্যাক মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ পুরিয়া গাঁজাসহ রাব্বি হাওলাদারকে (২০) আটক করা হয়। তিনি উত্তর মনোহরপুর এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে।
এছাড়া রাত পৌনে ৯টার দিকে বড় কৈবর্তখালী এলাকার তেওয়ারি বাড়িতে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো বড় গালুয়া ইউনিয়নের আব্দুল গনি হাওলাদারের ছেলে মিজানুর রহমান, পূর্ব ফুলহার এলাকার মৌজে আলী হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার,বড় কৈবর্তখালি এলাকার জয়রাম তেওয়ারির ছেলে সুজন তেওয়ারি ও একই এলাকার মৌজালী হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম।

অভিযান শেষে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
আদালত পাঁচজনের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করেন। রাত ১১টার দিকে এই আদালতের কার্যক্রম শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, মাদক সেবনের আখড়ায় পৃথক দুটি অভিযানে ৫ জনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০৫:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬