ঝালকাঠীতে সদর হাসপাতাল থেকে তুলে নিয়ে অন্ধ বৃদ্ধার ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ঝালকাঠীতে সদর হাসপাতাল থেকে তুলে নিয়ে অন্ধ বৃদ্ধার ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

ঝালকাঠী সদর হাসপাতাল থেকে তুলে নিয়ে এক অন্ধ বৃদ্ধার ওপর পাশবিক নির্যাতনকারী ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার১৩ আগষ্ট সকালে ঝালকাঠী সচেতন নাগরিক সমাজের আয়োজনে সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।ঝালকাঠি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজার নেতৃত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন—জেলা তাঁতি দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. নান্না খলিফা,মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
আইনজীবীসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতাল হলো মানুষের শেষ আশ্রয়স্থল। অথচ সেখান থেকে একজন অসহায় নারীকে তুলে নিয়ে নির্যাতন করা হলো। এ দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। ঘটনার সময় নাইট গার্ড উপস্থিত ছিল না, যা স্পষ্টতই কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার প্রমাণ।”
এ্যাডভোকেট সাকিনা আলম লিজা বলেন নির্যাতনের শিকার নারীর ছবি ও ভিডিও প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধীর ছবি প্রকাশ করা উচিত সকলের। যারা নির্যাতনের শিকার নারীর ছবি ও ভিডিও পাবলিশ করেছে তাদের বিরুদ্ধে যদি কেউ মামলা করেন আমরা তাদের আইনি সহায়তা দিব ।
বক্তারা আরও উল্লেখ করেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে যে প্রতিষ্ঠানে নারীদের নিরাপত্তা কতটা ঝুঁকিপূর্ণ। তাই দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা। পাশাপাশি, দ্রুততম সময়ের মধ্যে মূল অপরাধী এবং নেপথ্যের সহযোগীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ঝালকাঠী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য গত ১১ই আগস্ট রাত তিনটার দিকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক অন্ধ বিধবা নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক নামের দুই যুবককে আটক করে পুলিশ।






















