সংবাদ শিরোনাম ::
নলছিটিতে দুর্নীতিবাজ পৌর প্রকৌশলীকে অপসারণ ও কঠোর শাস্তির দাবি বিএনপির ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছরের অন্ধ বিধবা নারীকে ডেকে নিয়ে ধর্ষণ: আটক ২ বরিশালের নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় নদীভাঙন, জলাবদ্ধতা ও দালালমুক্ত ভূমিসেবা—বাবুগঞ্জবাসীর দাবিতে জেলা প্রশাসকের আশ্বাস। সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ ১১ শিক্ষকের ১১ শিক্ষার্থীর স্কুলের পাস করা একমাত্র শিক্ষার্থীর নাম জানেন না প্রধান শিক্ষক এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর—তৃতীয় চুয়াডাঙ্গা বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ বাগেরহাটে পুষ্টি সমন্বয় কমিটির সভা শিশু, গর্ভবতী মা ও প্রবীণদের পুষ্টিতে বিশেষ নজর দেওয়ার আহ্বান বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য কর্মসংস্থান ও কর্মসংযোগ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত

নলছিটিতে দুর্নীতিবাজ পৌর প্রকৌশলীকে অপসারণ ও কঠোর শাস্তির দাবি বিএনপির

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৬:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের গুরুতর অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে অপসারণ এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু, পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নাসহ দলের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনায়েত করিম মিশু।
লিখিত বক্তব্যে বলা হয় বিগত ফ্যাসিস্ট আমল থেকে বর্তমান সময় পর্যন্ত নলছিটি পৌরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ২০১৭-১৮ ও ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন নথিপত্রে ৩০ কোটি টাকারও বেশি অনিয়ম ও লুটপাটের চিত্র উঠে এসেছে। এসবের মূল হোতা সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামান।
আরো বলেন সম্প্রতি সিটিসিআরপি প্রকল্পের আওতায় ১০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে চারটি সড়ক নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে কার্যাদেশ দেওয়ার কথা থাকলেও, ৬ মাস পেরিয়ে গেলেও তা আটকে রেখেছেন প্রকৌশলী মিজানুজ্জামান। মূলত কমিশনের টাকার অঙ্ক বাড়ানোর জন্য তিনি ইভ্যালুয়েশন ও রি-ইভ্যালুয়েশনের নামে এই কালক্ষেপণ করছেন। এতে সর্বনিম্ন দরদাতা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইউনুস ব্রাদার্স’-এর প্রতিনিধিরাসহ অন্যান্য ঠিকাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সংবাদ সম্মেলন হুঁশিয়ারি দিয়ে বলা হয়, প্রকৌশলী মিজানুজ্জামান নিজেই এই জিডি প্রত্যাহার না করলে নলছিটির পৌরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একইসঙ্গে পৌরসভাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়।

সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামান বলেন, “আমাকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি করার পর তাঁরা কয়েকজন মিলে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে দুর্নীতিবাজ পৌর প্রকৌশলীকে অপসারণ ও কঠোর শাস্তির দাবি বিএনপির

নলছিটিতে দুর্নীতিবাজ পৌর প্রকৌশলীকে অপসারণ ও কঠোর শাস্তির দাবি বিএনপির

আপডেট সময় : ০৬:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬