ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছরের অন্ধ বিধবা নারীকে ডেকে নিয়ে ধর্ষণ: আটক ২
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছরের অন্ধ বিধবা নারীকে ডেকে নিয়ে ধর্ষণ: আটক ২
- আপডেট সময় : ০৬:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক অন্ধ বিধবা নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে ডেকে নেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, প্রথমে তাকে মোটরসাইকেলে করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে ঝালকাঠি সদর হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে পরিত্যক্ত অ্যাম্বুলেন্সের ভেতরে পুনরায় ধর্ষণ করা হয়।
গাইনি ওয়ার্ডের এক রোগীর স্বজন জানান, ওই নারীকে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা বলেছিল, “সে আমার বন্ধুর মা, তাই তাকে নিয়ে যাচ্ছি।”
মঙ্গলবার ভোরে ওই নারী হাসপাতালে ফিরে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে এবং ঝালকাঠি সদর থানাকে বিষয়টি জানায়।
এ কারণে পুলিশ দুইজনকে আটক করেছে আটককৃতরা হলো মো. বেলাল সিকদার (পিতা: মোবারক আলী শিকদার, ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কৃষ্ণকাঠি, এলাকার বাসিন্দা এবং মো. নাসির মল্লিক (পিতা: ইউসুফ মল্লিক, গ্রাম: বিকনা, ইউনিয়ন: বাসন্ডা, ঝালকাঠি)।
এবিষয়ে ডা. মাসুম ইফতেখার (তত্ত্বাবধায়ক, ঝালকাঠি সদর হাসপাতাল) জানান, ভুক্তভোগী নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তদন্তের স্বার্থे হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পলাশ (নাইট গার্ড): জানান, তিনি সারারাত ডিউটি করলেও এ বিষয়ে কিছু জানেন না।
রেখা রানি (ডিউটিরত নার্স) জানান, তারা বিষয়টি জানতেন না। সকালে ওই নারীর কান্নাকাটি শুনে বিষয়টি জানতে পারেন।
মেহেদী হাসান (পরিদর্শক-তদন্ত, ঝালকাঠি সদর থানা): জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





















