দর্শনা পৌর মেয়র হলে যে ৮ বিষয় নিয়ে কাজ করবো -মুকুল শাহ্
দর্শনা পৌর মেয়র হলে যে ৮ বিষয় নিয়ে কাজ করবো -মুকুল শাহ্
- আপডেট সময় : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

৮ পরিকল্পনা মাথায় রেখে পৌর মেয়র পদের দৌড়ে এগিয়ে চলছেন দর্শনা পুরাতন বাজারের মরহুম আব্দুল ওদুদ শাহ’র পুত্র দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল। তিনি দর্শনা পৌরসভা ও আশপাশের এলাকার সামাজিক, শিক্ষা, ব্যবসায়িক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের সেবায় কাজ করে আসছেন।
ছাত্রজীবনে তিনি দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। এছাড়া দর্শনা পৌরসভার মা ও শিশু হাসপাতালের সাবেক প্রতিষ্ঠাতা ডিরেক্টর এবং দর্শনা পৌর যুবদলের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।কর্মক্ষেত্রে পরিধির দিক দিয়েও তাঁর অভিজ্ঞতা ও সম্পৃক্ততা আরও বিস্তৃত। তিনি দামুড়হুদা উপজেলা বিআরডিবির দুইবারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের নির্বাচিত ডিরেক্টর, দর্শনা থানা ট্রাক মালিক সমিতির সভাপতি, দর্শনা পুরাতন বাজার সমাজকল্যাণ সংঘের সভাপতি এবং ঢাকাস্থ দর্শনা পরিবারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।জনবান্ধন পরিবার হিসেবে তাদের রয়েছে একটি ঐতিয্য। তাঁর বড় ভাই মরহুম মোঃ লিয়াকত আলী শাহ ছিলেন সাবেক দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। মেজ ভাই মরহুম মোহাম্মদ আলী শাহ (মিন্টু) কয়েকবারের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হাওলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।সেজো ভাই সেকেন্দার আলী শা সেন্টু ছিলেন চলচিত্র ব্যক্তিত্ব। অপর ভাই মহসিন আলী শাহ (পিন্টু) বর্তমানে দামুড়হুদা উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকার গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকার ক্ষেত্রেও তার অবদান রয়েছে। মোঃ এনামুল হক শাহ্ মুকুল একটি সুপরিচিত সামাজিক ও রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম আব্দুল ওদুদ শাহ ছিলেন এলাকার একজন জনপ্রিয় ও জনহিতৈষী ব্যক্তি। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সেবক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।সামাজিক উন্নয়নে তাঁর পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত মরহুম আব্দুল ওদুদ শাহের নামে গড়ে ওঠা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, যা দামুড়হুদায় অবস্থিত, আজ এলাকার হাজার হাজার ছেলে-মেয়ের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে। এখানকার শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে সফলতার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন।এছাড়া মরহুম আব্দুল ওদুদ শাহ ডুগডুগি পশু হাট এবং ডুগডুগি পরিবার পরিকল্পনা হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার চিকিৎসা ও সেবার সুযোগ পেয়ে আসছেন। পাশাপাশি ছোট দুধপাতিলা ক্লিনিক, স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠার ফলে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে উপকৃত হয়ে আসছে।
বর্তমানে মুকুল শাহ্ দর্শনা পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন বয়সের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। এনামুল হক শাহ মুকুল বলেন,দলীয় মনোনয়ন পেয়ে যদি আগামী দিনে এলাকার ভোটে দর্শনা মেয়র হিসেবে দায়িত্ব পাই তাহলে পৌরসভাকে আরও সুন্দর, আধুনিক ও দৃশ্যমান উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো। তার ঘোষিত অগ্রাধিকারমূলক পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে—মাদকমুক্ত দর্শনা পৌর গড়ে তোলা,
চাঁদাবাজিমুক্ত দর্শনা পৌর প্রতিষ্ঠা করা,
দর্শনায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা,
দর্শনায় একটি হাসপাতাল নির্মাণ,দর্শনায় একটি স্টেডিয়াম স্থাপন পৌর এলাকায় বাস সার্ভিস চালু করা, রাস্তাঘাটের উন্নয়ন ও পরিচ্ছন্ন নগরজীবন নিশ্চিত করা, বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার মানোন্নয়ন,
পুরো পৌরসভাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা।























