দর্শনার হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত
দর্শনার হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় হাজীদের মিলন মেলা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় দর্শনা পৌর অডিটোরিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। দর্শনা হাজী সমিতির আয়োজনে এ মিলন মেলায় এলাকার ৩০০ জন হাজীগণ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাওলানা আলী হোসেন ।
হাজী মোঃ ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিলন মেলায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো:শাহিন আলম, প্রবীন হাজী মোঃ জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মোঃ মশিউর রহমান, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম।
মিলন মেলায় হাজীগন তাদের বক্তৃতায় বলেন,আগামীদিনে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। দুনিয়ার পথচলায় মহান আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে চলার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাজী নুরুল ইসলাম। এরপর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য ২০১৮ সালে প্রতিষ্ঠিত দর্শনা হাজী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৪০৯ জন। প্রয়াত হয়েছেন ৬৮ জন।






















