সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীকে মারধর

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৬:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের ভেতরে এবং পরে ফটকের বাইরের সড়কে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্য শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের সামনেই হামলাকারীরা দুই পরীক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

হামলার শিকার দুই শিক্ষার্থী শাহরিয়ার খান ও রাফসান আমিন সরকারি পি.সি. কলেজের এইচএসসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। ভুক্তভোগীদের দাবি, সরকারি পি.সি. কলেজের ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। ফেসবুক মেসেঞ্জারে কথাকাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

এদিকে, পরীক্ষাকেন্দ্রের অদূরে ইউনিফর্ম পরিহিত ও প্রবেশপত্র হাতে থাকা পরীক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

অভিভাবক মহিবুন নাহার বলেন, “আমার ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে। প্রকাশ্যে দুই শিক্ষার্থীর ওপর হামলা হলো, অথচ কেউ এগিয়ে এল না। আগামীকাল যদি অন্য কোনো শিক্ষার্থীর ওপর হামলা হয়, তাহলে তার দায় কে নেবে? আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, “শাহরিয়ার খান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার পক্ষে এবং বর্তমান সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। এসব বিষয়কে কেন্দ্র করে তার সহপাঠীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয়।”

বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এ.জেড.এম. রুহুল কাদির বলেন, “হামলার বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। কলেজের ভেতরে যে শিক্ষার্থী হামলায় জড়িত ছিল এবং হামলার শিকার শিক্ষার্থীরাও সরকারি পি.সি. কলেজের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার প্রবেশপত্রের অনুলিপি সরকারি পি.সি. কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “কলেজের বাইরের হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের তথ্যসহ বিষয়টি সরকারি পি.সি. কলেজ কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হবে।”

ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীকে মারধর

বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীকে মারধর

আপডেট সময় : ০৬:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬