সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ….

কুয়াকাটা প্রতিনিধি মোঃ নাঈম হাওলাদার
  • আপডেট সময় : ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ রোববার ১২জুলাই সকালে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নাইউরিপাড়া গ্রামের নিজ বাড়ি থেক মিলি আক্তার মায়া (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।
তিনি একই এলাকার নাঈম (২৫)-এর স্ত্রী। নিহত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে।
ওইদিন সকালে নিজ বাড়িতে মিলি আক্তার মায়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈম। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন, এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে তারা সংসার করে আসছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল শেষে, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ….

আপডেট সময় : ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬