সংবাদ শিরোনাম ::
মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট:
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলবর্তী জেলা বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট এবং জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

আলোচনা সভায় গ্রীনহাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব, প্লাস্টিক দূষণ, মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহতা এবং পরিবেশ দূষণের বিভিন্ন নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে আলোকপাত করা হয় এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করার আহ্বান জানান।

পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫’ প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত রাজস্ব বাজেট থেকে ৪ হাজার ৩৩৬ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ব্র্যাক, কোডেক, সিএনআরএস (CNRS)সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬