সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণ মিছিল

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৪ জুলাই) বিকাল পৌনে ৬টায় সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সমাবেশ শেষে বিশাল গণ মিছিল বের হয়ে শহরের কবরী রোড, কলেজ রোড, কোর্ট মোড়, পুরাতন হাসপাতাল রোড, শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয়।
জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে জেলা সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, ‘৭২ শতাংশ এদেশের জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি সংখ্যা গরিষ্ঠ আসন পাওয়ার পর জুলাই সনদ অস্বীকার করছে। আমরা যেকোন মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করব’।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী জুবায়ের খান ও এনসিপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণ মিছিল

আপডেট সময় : ০২:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬