সংবাদ শিরোনাম ::
জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:৪০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টায় জীবননগর উপজেলার সন্তোষপুর- আন্দুলবাড়িয়া সড়কের দেহাটি শাহা ইটভাটার সামনে উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজ পাড়ার মহিউদ্দিনের ছেলে রিপন(৫০)নিজ বাড়ি থেকে পাখিভ্যানযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আসমসাধু পাখিভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পাখিভ্যান চালক রিপন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।
























