সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

জীবননগরে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর সংবাদ সম্মেলন

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগরে চাঁদাবাজি, মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি ও জমি দখলের ষড়যন্ত্রের অভিযোগ এনে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মো. মশিউর রহমান সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকালে জীবননগর শহরের থ্রি স্টার রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যম এবং একটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হচ্ছে।

লিখিত বক্তব্যে মশিউর রহমান বলেন, তিনি জীবননগর উপজেলার পুরন্দরপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। গত ৩০ জুন ‘এসএমএম’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার কাছে বার্তা পাঠিয়ে ‘জঙ্গিবাদ’ ও ‘চাঁদাবাজির’ অভিযোগে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। তিনি দাবি করেন, কোনো ধরনের অপরাধ বা চাঁদাবাজির সঙ্গে তার সম্পৃক্ততা নেই। দীর্ঘদিন সেনাবাহিনীতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সাধারণ জীবনযাপন করছেন।

তিনি আরও অভিযোগ করেন, জীবননগরের সাংবাদিক পরিচয়ধারী মো. শামীম হোসেন দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে তাকে হুমকি দিয়ে আসছেন। টাকা না দিলে ফেসবুক এবং তার নিয়ন্ত্রণাধীন ‘বাংলা এডিশন’ নামের পত্রিকায় মিথ্যা তথ্য প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে মশিউর রহমান বলেন, এসব ঘটনার মূল কারণ তাদের পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ। ২০২৪ সাল থেকে একই গ্রামের মো. আলমের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ভুয়া দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, ওই জমি দখলের উদ্দেশ্যে একটি চক্র জাল কাগজপত্র তৈরি করে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। জমি ছেড়ে না দিলে প্রশাসনিক হয়রানি, মিথ্যা মামলা এবং সংবাদ প্রকাশের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬