সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় লিকেজ চার্জারে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৫:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার কুতুবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামের শাহিন আলীর মেয়ে তানিশা(২) মায়ের সঙ্গে পাশের বাড়িতে যায়। সেখানে চার্জে থাকা একটি ইজিবাইকে খেলার সময় চার্জিং লাইনের বিদ্যুৎসংযোগে লিকেজ থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যুর বিষয়ে তিনি শুনেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাহমুদ হাসান রনি


























