ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সড়ক সংস্কারে দুর্ভোগের অবসান, পরিদর্শনে ইউএনও মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট জরিমানা ইউএনওর সরকারি বাসভবন থেকে উদ্ধার ‘ঘরগিন্নি’ সাপ, পরে সুন্দরবনে অবমুক্ত দেশীয় অর্থায়নে দ্রুত “তিস্তা মেগা প্রকল্প”বাস্তবায়ন হবে: পানি সম্পদ মন্ত্রী কালকিনি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে সকলের কাছে দোয়া চাইলেন বিএনপি নেতা কামাল হোসেন বেপারী ঝালকাঠি-২ আসনের রাজনীতি থেকে সংসদের আলোচনায় জীবা পাথরঘাটা থানার বিতর্কিত ওসি ক্লোজ! সর্ব মহলে প্রশংসায় ভাসছেন রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বাবুগঞ্জে পদ স্থগিত বিএনপি নেতা জাকির মোল্লার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ।

ইউএনওর সরকারি বাসভবন থেকে উদ্ধার ‘ঘরগিন্নি’ সাপ, পরে সুন্দরবনে অবমুক্ত

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তী বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থেকে একটি ‘ঘরগিন্নি’ সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে সাপটি উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডটিমের সদস্য আলম হাওলাদার সাপটি উদ্ধার করেন। তিনি জানান, ইউএনওর সরকারি বাসভবনে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধারকর্মীদের খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ উপায়ে সাপটিকে উদ্ধার করা হয়।

আলম হাওলাদার বলেন, উদ্ধার করা সাপটি স্থানীয়ভাবে ‘ঘরগিন্নি’ নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম কমন উলফ স্নেক (Common Wolf Snake)। এটি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ প্রজাতির সাপ। সাধারণত মানুষের বসতবাড়ির আশপাশে এ ধরনের সাপের দেখা মেলে।

তিনি আরও জানান, ঘরগিন্নি সাপ টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অজ্ঞতা ও ভয়ের কারণে অনেক সময় মানুষ এসব নিরীহ সাপ মেরে ফেলে, যা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর।

পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের একটি নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, কোনো সাপ দেখলেই আতঙ্কিত হয়ে হত্যা না করে প্রশিক্ষিত উদ্ধারকর্মী বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত। কারণ অধিকাংশ সাপই মানুষের জন্য ক্ষতিকর নয়; বরং তারা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইউএনওর সরকারি বাসভবন থেকে উদ্ধার ‘ঘরগিন্নি’ সাপ, পরে সুন্দরবনে অবমুক্ত

আপডেট সময় : ০৪:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬