সংবাদ শিরোনাম ::
দর্শনায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক
দর্শনায় ইয়াবাসহ ব্যবসায়ী আটকপ্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৭:১৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ ৩০ পিচ ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) সাইফুল মোল্লা সঙ্গীয় অফিসার ফোর্সসহ চাঁদপুরে এক অভিযান চালায়। পরে গ্রামের একটি ইটভাটার সামনে হতে একই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে এনামুল জক বিপুল(৪০)কে গ্রেফতার করে।পরে তার দেহ তল্লাশী করে ৩০ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
























