ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী ঝালকাঠিতে গ্রাম আদালত সেবার সচেতনতায় বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে ব্র্যাকের হাঁস-মুরগি বিতরণ। বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠিতে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ঝালকাঠিতে অসোহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন আনিছুর রহমান তাপু দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন,গুলিসহ ভারতীয় গাঁজা উদ্ধার সুগন্ধা নদীতে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা বাবর। রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের

বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, বরিশালের আয়োজনে এবং বাবুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. শাহে আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুল সালেহীন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন জোবায়দা আক্তার।

এছাড়াও মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার ইসরাত জাহান নীনা আক্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি আবু জাফর মোঃ সাজেহ, সদস্য মঞ্জুর রহমান টুটুল বিশ্বাস, সদস্য অপু চন্দ্র দাস, মোঃ মারুফ খান, মোঃ মিজানুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোঃ মোজাফফর হোসেন,সাইদুর রহমান মাস্টার, মো. এনায়েত করিম ,আবুল কালাম আজাদ প্রমূখ।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তথ্যভিত্তিক ও যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

পরে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়

আপডেট সময় : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬